রবিবার ৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

‘স্মার্ট ঢাকা’ বাস্তাবায়নে কাজ করছেন মেয়র শেখ তাপস

রবিবার, ০১ জানুয়ারি ২০২৩   প্রিন্ট   ৪৩৭ বার পঠিত

‘স্মার্ট ঢাকা’ বাস্তাবায়নে কাজ করছেন মেয়র শেখ তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, স্মার্ট বাংলাদেশের রাজধানী হিসেবে স্মার্ট ঢাকা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন।

মেয়র বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প অনুযায়ী স্মার্ট বাংলাদেশের রাজধানী হিসেবে ‘স্মার্ট ঢাকা’ বাস্তবায়নে এরই মাঝে কাজ আরম্ভ করেছে। আমরা ঢাকাকে একটি আবাসযোগ্য ঢাকা হিসেবে গড়ে তুলব। একটি স্মার্ট ঢাকা হিসেবে গড়ে তুলব।’

রোববার (১ জানুয়ারি) মালিবাগের আবু জর গিফারি কলেজ মাঠে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে ৬ শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মামুন রশিদ শুভ্র, মহিলা কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বক্তব্য রাখেন।

ঢাকা দক্ষিণ সিটি এখন স্বয়ংসম্পূর্ণ ও স্বাবলম্বী একটি সংস্থা উল্লেখ করে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘গত ৩০ বছর যে উন্নয়ন হয়নি গত দুই বছরে আমরা তা করেছি। এখানকার কাউন্সিলরের তত্ত্বাবধানে আমরা গণমুখী কাজ করে চলেছি। এই ওয়ার্ডের উন্নয়ন যা প্রয়োজন হবে, আপনারা কাউন্সিলরকে জানাবেন। আমার সে অনুযায়ী প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম গ্রহণ করব। আজকে আমরা বছরের প্রথম দিন আপনাদের কাছে এসেছি। সুখ-দুঃখে আমরা সারাবছরই আপনাদের পাশে থাকবে।’

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীবের হাহাকার শুনেন, অন্তরে ধারণ করেন। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করেন। তিনি সকলের খোঁজ খবর রাখেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই শীতবস্ত্র প্রদান করা হচ্ছে।’

Facebook Comments Box

Posted ০৭:৪৩ অপরাহ্ণ | রবিবার, ০১ জানুয়ারি ২০২৩

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com