নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৭ অক্টোবর ২০২১ প্রিন্ট ৫৬৬ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাউ ওয়েল টেক্সটাইল ৩০ জুন, ২০২১ পর্যন্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ৩১ পয়সা।
একই সময় কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ৩১ টাকা ৫৬ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৩০ টাকা ৫২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৪ টাকা ৮০ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৩ টাকা ৮১ পয়সা।
আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট করা হয়েছে ২৫ নভেম্বর।
Posted ১০:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com