অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ প্রিন্ট ৬৪৪ বার পঠিত
১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন শেয়ারবাজারে খাদ্য ও আনুষাঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের করপোরেট পরিচালক মিনোরি বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, এমারেল্ড অয়েলের করপোরেট পরিচালক মিনোরি বাংলাদেশ লিমিটেডের কাছে কোম্পানিটির ৩ কোটি ৬২ লাখ ২৫ হাজার ৪টি শেয়ার রয়েছে। এর মধ্যে ১০ লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দেওয়া হয়েছে।
আগামী ৩০ এপ্রিলের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে আলোচ্য শেয়ার বিক্রি সম্পন্ন করবে প্রতিষ্ঠানটি।
Posted ১২:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন