অনলাইন ডেস্ক
বুধবার, ০৭ আগস্ট ২০২৪ প্রিন্ট ২৬৭ বার পঠিত
আগামী ১১ আগস্ট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। পরীক্ষার সময়সূচি পড়ে জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ বুধবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক শাখা-২ এর উপসচিব সাইয়েদ এ. জেড মোরশেদ আলীর স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে যে, আগামী ১১ আগস্ট ২০২৪ তারিখ থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
কোটা সংস্কারের আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতার কারণে কয়েক দফায় স্থগিত হয় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা। তিন দফায় মোট আট দিনের পরীক্ষা স্থগিত হয়। পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেয়ার কথা জানানো হয়েছিল।
এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ৩০ জুন। এবারে পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।
Posted ০৫:০১ অপরাহ্ণ | বুধবার, ০৭ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com