নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ প্রিন্ট ৩৭৯ বার পঠিত
বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৬ কোম্পানি। কোম্পানিগুলোর বোর্ড সভায় ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ১৮ অক্টোবর, বিকাল ৩টায় বিডি ল্যাম্পস, ৪টায় হাইডেলবার্গ সিমেন্ট ও বিকাল ৫টায় ইউনিলিভার, ২০ অক্টোবর দুপুর আড়াইটায় জিলবাংলা সুগার, বিকাল ৩টায় ইনডেক্স এগ্রো, আজিজ পাইপস ও মতিন স্পিনিংয়ের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পাগিুলোর মধ্যে ৩০ জুন ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে ডিভিডেন্ড ঘোষণা করবে জিলবাংলা, আজিজ পাইপস, ইনডেক্স এগ্রে ও মতিন স্পিনিং মিলস লিমিটেড।
এছাড়া, সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে বিডি ল্যাম্পস, হাইডেলবার্গ সিমেন্ট, ইউনিলিভার, জিলবাংলা ও আজিজ পাইপস।
এদিকে, আগামী ২২ অক্টোবর বিকাল ৩টায় রেনেটা, ২৩ অক্টোবার দুপুর ২টায় শ্যামপুর সুগার, ২৫ অক্টোবর দুপুর ২টায় রেনউইক যজ্ঞেশ্বর, বিকাল ৩টায় জেএমআই হসপিটাল, সাড়ে ৩টায় আইটিসি, ২৭ অক্টোবর জাহিন টেক্সটাইল, ২৭ দুপুর ২টা ৩৫ মিনিটে মেঘনা কনডন্সেড মিলক ও বিকাল ৩টায় মেঘনা পেট, ৩০ অক্টোবার দুপুর ২টা ৩৫ মিনিটে মেঘনা কনডন্সেড মিলক, বিকাল ৩টায় মেঘনা পেট ও এক্সোয়ার নিটের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পাগিুলোর মধ্যে ৩০ জুন ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে ডিভিডেন্ড ঘোষণা করবে আইটিসি, রেনেটা, রেন উইক যজ্ঞেশ্বর, জাহিন টেক্সটাইল, শ্যামপুর সুগার, এস্কোর নিট, জেএমআই হসপিটাল, মেঘনা কনডেন্সড মিল্ক এবং মেঘনা পেট।
অপরদিকে, সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে মেঘনা কনডেন্সড মিল্ক, শ্যামপুর সুগার, জিলবাংলা সুগার এবং মেঘনা পেট ।
Posted ০৫:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন