Ad
x
লাইফ ইন্স্যুরেন্স খাত

২০২৫ সালের প্রথম প্রান্তিকে ২৩৬৮ কোটি টাকার দাবি পরিশোধ

সোমবার, ২১ জুলাই ২০২৫   প্রিন্ট   ৭৯৯ বার পঠিত

২০২৫ সালের প্রথম প্রান্তিকে ২৩৬৮ কোটি টাকার দাবি পরিশোধ

২০২৫ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) ২ হাজার ৩৬৮ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে দেশের লাইফ ইন্স্যুরেন্স খাতের কোম্পানিগুলো। খাতের ৩৬ টি কোম্পানির পাঠানো অনিরীক্ষিত প্রতিবেদনের ভিত্তিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ তথ্য জানিয়েছে। আইডিআরএ বলছে, চলতি বছরের মার্চ পর্যন্ত লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কাছে বীমা দাবি বাবদ গ্রাহকের পাওনা রয়েছে ৬ হাজার ৩৭৫ কোটি ৬৮ লাখ টাকা। এরমধ্যে তিন মাসে ২ হাজার ৩৬৮ কোটি ৭৫ লাখ টাকা পরিশোধ করায় চলতি বছরের মার্চ পর্যন্ত জীবন বীমা কোম্পানিগুলোর অনিষ্পন্ন বীমা দাবির পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৬ কোটি ৯৪ লাখ টাকা। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এ খাতে অনিষ্পন্ন বীমা দাবির পরিমাণ ছিল ৪ হাজার ৩৭৫ কোটি ৬ লাখ টাকা।

২০২৪ সালে ৮ হাজার ৫৯০ কোটি ৬৮ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে দেশের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। খাতের ৩৬ টি কোম্পানির মধ্যে বছরটিতে ৩৫ টি কোম্পানির কাছে গ্রাহকের মোট বীমা দাবির পরিমাণ ছিল ১২ হাজার ৯৬৫ কোটি ৭৪ লক্ষ টাকা। এরমধ্যে ৮ হাজার ৫৯০ কোটি ৬৮ লক্ষ টাকা পরিশোধ করায় ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এ খাতে অনিষ্পন্ন বীমা দাবির পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৩৭৫ কোটি ০৬ লক্ষ টাকা। ২০২৩ সালে এ খাতে বীমা দাবি পরিশোধের পরিমাণ ছিল ৮৭৫৪ কোটি ৫৯ লক্ষ টাকা যা মোট দাবির ৭২ শতাংশ, ২০২২ সালে ছিল ৯ হাজার ২৫৯ কোটি ৩২ লক্ষ টাকা যা মোট দাবির ৬৭ শতাংশ।

আইডিআরএ’র তথ্যানুযায়ী, ২০২৫ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) জীবন বীমা খাতের ৩৬ টি কোম্পানির মধ্যে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বীমা দাবি পরিশোধ করেছে ৭ কোটি ৭৬ লক্ষ টাকা, নিষ্পত্তির হার শতভাগ। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব বাংলাদেশ (এলআইসি) পরিশোধ করেছে ৪ কোটি ১৫ লক্ষ টাকা, নিষ্পত্তির হার শতভাগ। পপুলার লাইফ ইন্স্যুরেন্স পরিশোধ করেছে ৬৩ কোটি ৯৩ লক্ষ টাকা, নিষ্পত্তির হার ৯৬.৮৮ শতাংশ। এছাড়া ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২.৯৮ কোটি, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ৪.৫২ কোটি, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৯৪.৩৩ কোটি, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৩.৪৯ কোটি, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ৫৬.২৪ কোটি, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ১০৪.৯১ কোটি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৪১.৬ কোটি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১১৩.৭৭ কোটি, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৩.৫৩ কোটি, মেটলাইফ বাংলাদেশ ৭৬৩.৪৫ কোটি, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ১২৯.১১ কোটি, স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স ৫৯ লাখ, প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২.৯৮ কোটি, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স ১.৫৯ কোটি, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ৫৮ লাখ, আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স ১.১১ কোটি, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২.৬৩ কোটি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৩২৫.৪ কোটি, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৮১.৬৬ কোটি, জীবন বীমা কর্পোরেশন ২০১.১৪ কোটি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ২৬৮.৭০ কোটি, যমুনা লাইফ ইন্স্যুরেন্স ১.৯৭ কোটি, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স ৪৪ লক্ষ টাকা, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ১.১৪ কোটি, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৪.২৭ কোটি, সানলাইফ ইন্স্যুরেন্স ১০.২১ কোটি, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ১১.৫২ কোটি, বায়রা লাইফ ইন্স্যুরেন্স ৫৭ লক্ষ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৫৮.৩৫ কোটি, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৪.১১ কোটি, সানফ্লাওয়ার লাইফ ১.২৮ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। এছাড়া ২০২৩ সালে অনুমোদনপ্রাপ্ত শান্তা লাইফ ইন্স্যুরেন্স ৮ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করেছে। গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স পরিশোধ করেছে ৭৩ লাখ টাকা।

Facebook Comments Box

Posted ০৯:১০ অপরাহ্ণ | সোমবার, ২১ জুলাই ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com