|

Advertisement
×

২০ এপ্রিলও ছুটিতে বীমা অফিস, ঈদ শেষে চলবে আগের সূচিতে

মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩   প্রিন্ট   ৪১৫ বার পঠিত

২০ এপ্রিলও ছুটিতে বীমা অফিস, ঈদ শেষে চলবে আগের সূচিতে

পবিত্র শবে কদর উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি। এরপরের দিন ২০ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। সে প্রেক্ষিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষসহ সকল বীমা প্রতিষ্ঠানেও আগামী ২০ এপ্রিল সাধারণ ছুটি থাকবে।

সোমবার কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (প্রশাসন) সুবীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে ঈদের ছুটি শেষে বীমা খাতের সকল অফিসের সময়সূচি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার খোলা থাকবে বীমা অফিস এবং শুক্রবার ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ পরবর্তী সময়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষসহ সকল বীমা প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উল্লেখিত সূচিতে চলবে। এতে আরো বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো এবং এ আদেশ ঈদ পরবর্তী সময় হতে কার্যকর হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com