|

Advertisement
×

২৪ মার্চ থেকে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বুধবার, ১৩ মার্চ ২০২৪   প্রিন্ট   ৪৪৯ বার পঠিত

২৪ মার্চ থেকে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। চলবে ৩০ মার্চ পর্যন্ত।

বুধবার (১৩ মার্চ) রেলওয়ে ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই তথ্য জানান রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী।

তিনি বলেন, আগামী ৩ এপ্রিলের যাত্রার টিকিট পাওয়া যাবে ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ, ৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।

 

একইভাবে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে। অর্থাৎ ৩ এপ্রিল পাওয়া যাবে ১৩ এপ্রিলের টিকিটি। যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে পর্যায়ক্রমে ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এপ্রিল।

পূর্বাঞ্চলের টিকিট সকাল ৮টা থেকে এবং পশ্চিমাঞ্চলের সমস্ত আন্তঃনগর ট্রেনের টিকিট বিকেল ২টা থেকে বিক্রি শুরু হবে।

Facebook Comments Box

Posted ০৫:১৬ অপরাহ্ণ | বুধবার, ১৩ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com