অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ প্রিন্ট ১৮৯ বার পঠিত
২ কোটি ১১ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজ পিএলসির উদ্যোক্তা পরিচালক এস.এম আশরাফুল আলম ও এস.এম নুরুল আলম। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির দুই উদ্যোক্তা পরিচালক ২ কোটি ১১ লাখ ২০ হাজার শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
এরমধ্যে এস.এম আশরাফুল আলম তার ছেলে শাহরিয়ার আলম শুভকে ৬০ লাখ ৬০ হাজার এবং মেয়ে ফারিয়া আলম প্রভাকে ৬০ লাখ ৬০ হাজার শেয়ার হস্তান্তর করবেন।
আর অপর উদ্যোক্তা পরিচালক নুরুল আলম তার মেয়ে রিফা তাসনিয়া স্বর্ণাকে ৯০ লাখ শেয়ার হস্তান্তর করবেন।
ঘোষিত শেয়ার হস্তান্তর প্রক্রিয়া আগামী ৩০ কর্মদিবসের মধ্যে সম্পন্ন করা হবে।
Posted ০১:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন