|

Advertisement
×

২ কোম্পানির নো ডিভিডেন্ড ঘোষণা

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১   প্রিন্ট   ৯৭৩ বার পঠিত

২ কোম্পানির নো ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- সাভার রিফ্র্যাক্টোরীজ লিমিটেড এবং স্টাইলক্রাফ্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সাভার রিফ্র্যাক্টোরীজ লিমিটেড ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯২ পয়সা। আগের বছর ইপিএস ছিলো ১ টাকা ৮৬ পয়সা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৯৪ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

এদিকে, ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্টাইলক্রাফ্ট লিমিটেড। আগামী ৩০২১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ ডিসেম্বর। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৩ পয়সা। আগের বছর ইপিএস ছিলো ৪৮ পয়সা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ২২ টাকা ১৮ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com