|

Advertisement
×

২ কোম্পানির লেনদেন চালু

সোমবার, ১৪ মার্চ ২০২২   প্রিন্ট   ৩২২ বার পঠিত

২ কোম্পানির লেনদেন চালু

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ১৪ মার্চ চালু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পানিগুলো হলো- প্যাসিফিক ডেনিমস ও আরডি ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, জানা যায়, ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা দিয়েছিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ডিভিডেন্ডের এই প্রস্তাব কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীরা অনুমোদন করেন। এর প্রেক্ষিতে স্টক ডিভিডেন্ড ইস্যুর জন্য কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে। ওই স্টক ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ মার্চ। অর্থাৎ ওইদিন যাদের কাছে আরডি ফুডের শেয়ার থাকবে, তারাই কেবল স্টক ডিভিডেন্ড পাবেন।

এদিকে, ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ১ শতাংশ ক্যাশ ও ১ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ডিভিডেন্ডের এই প্রস্তাব কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীরা অনুমোদন করেন। এর প্রেক্ষিতে স্টক ডিভিডেন্ড ইস্যুর জন্য কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে। ওই স্টক ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ মার্চ। অর্থাৎ ওইদিন যাদের কাছে আরডি ফুডের শেয়ার থাকবে, তারাই কেবল স্টক ডিভিডেন্ড পাবেন।

প্রসঙ্গত, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া স্টক ডিভিডেন্ড ইস্যু করা যায় না। আর স্টক ডিভিডেন্ড অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৩৮ অপরাহ্ণ | সোমবার, ১৪ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com