|

Advertisement
×

২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

সোমবার, ২৩ অক্টোবর ২০২৩   প্রিন্ট   ৩৫০ বার পঠিত

২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

রেকর্ড ডেটের পর আগামী ২৫ অক্টোবর ২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে।কোম্পানিগুলো হলো- দেশবন্ধু পলিমার এবং ইউনিক হোটেল রিসোর্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রেকর্ড ডেটের কারণে আজ এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে।

দেশবন্ধু পলিমার: কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৪৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ১৯ টাকা ২০ পয়সা।

আগামী ২৭ নভেম্বর ২০২৩ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি : কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৪২ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ২০ পয়সা।

আগামী ১২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:১১ অপরাহ্ণ | সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com