|

Advertisement
×

২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

বুধবার, ২৯ মে ২০২৪   প্রিন্ট   ২০৪ বার পঠিত

২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক: ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- ট্রাস্ট ব্যাংক এবং সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স লিমিটেড।

ট্রাস্ট ব্যাংক : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১২ শতাংশ ক্যাশ এবং ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ০৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৯৭ পয়সা।

৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৭ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২৩ টাকা ৬১ পয়সা।

আগামী ১৬ জুলাই ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংক পিএলসি : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৬ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ৭২ পয়সা

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৩ টাকা ৫০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৩৭ অপরাহ্ণ | বুধবার, ২৯ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com