শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ৩১১ বার পঠিত

২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

রেকর্ড ডেটের কারণে আগামীকাল স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পানি ২টি হলো- রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং ইন্টারন্যাশনাল লিজিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। আগামী ৩০ অক্টোবর ২০২৪ তারিখে কোম্পানির ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

অপরদিকে, ইন্টান্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয় ১১ টাকা ০৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৮ টাকা ০৫ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত ঋণাত্মক সম্পদ মূল্য হয়েছে ১৭৩ টাকা ৩১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ঋণাত্মক সম্পদ ছিল ১৬২ টাকা ২৪ পয়সায়।

আলোচ্য সময়ে কোম্পানিটির ঋণাত্মক ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ২৭ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৪৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box

Posted ০১:০৫ অপরাহ্ণ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com