|

Advertisement
×

২ কোম্পানির শেয়ার লেনদেন চালু

মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২   প্রিন্ট   ৩০৮ বার পঠিত

২ কোম্পানির শেয়ার লেনদেন চালু

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল চালু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন। এগুলো হলো- গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স এবং আইডিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আইডিএলসি ফাইন্যান্স: ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৫ টাকা ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৬ টাকা ৪২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪২ টাকা ৩১ পয়সায়।

গ্রীনডেল্টা ইন্সুরেন্স: কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৮ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৬ টাকা ৬৬ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৯ টাকা ৩২ পয়সায়। আগের বছর যা ছিল ৬৮ টাকা ৯৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো ১ টাকা ৭০ পয়সা মাইনাস। আগের বছর যা ছিল ৯ টাকা ২৪ পয়সা। আগামী ৩০ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) নির্ধারণ করা হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com