|

Advertisement
×

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন, সচিবালয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবার, ০২ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ১৮ বার পঠিত

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন, সচিবালয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও কারখানার অস্থিরতা নিরসনে মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসেছে সরকার। এ লক্ষ্যে সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে তৈরি পোশাকশিল্পের মালিকদের সঙ্গে বৈঠক শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৈঠকে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা অংশ নিয়েছেন। এছাড়া উপস্থিত রয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

শ্রমিকদের আন্দোলন এবং বিভিন্ন পোশাক কারখানায় বিরাজমান অস্থিরতা নিরসনে গত রোববার (১ নভেম্বর) প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণ চিহ্নিত করে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবেই মালিকপক্ষের সঙ্গে সরকারের এই আলোচনা।

এদিকে শ্রমিকদের মজুরি নির্ধারণের লক্ষ্যে সোমবার ছয় সদস্যের একটি নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকদের প্রধান দাবি, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

এই দাবিতে ঢাকার আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চল এবং রাজধানীর প্রবেশপথগুলোতে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। মজুরি নিয়ে অসন্তোষের পাশাপাশি কারখানার সার্বিক পরিস্থিতি নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।

এ অবস্থায় সরকারের সঙ্গে মালিকপক্ষের বৈঠক এবং নতুন মজুরি বোর্ড গঠন পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে কতটা কার্যকর ভূমিকা রাখে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ০২ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com