সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৩ কোম্পানির লেনদেন শেয়ার স্থগিত

বুধবার, ০৬ নভেম্বর ২০২৪   প্রিন্ট   ১৫৯ বার পঠিত

৩ কোম্পানির লেনদেন শেয়ার স্থগিত

রেকর্ড ডেটের আগে কারণে আগামীকাল ৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৪টি হলো- প্রিমিয়ার সিমেন্ট, এপেক্স স্পিনিং এবং এপেক্স ফুডস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ০৪ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৭ টাকা ৯৯ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৫ টাকা ৩৭ পয়সা।

আগামী ৩০ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে ২ টাকা করে পাবেন।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ ডিসেম্বর, সকাল ১০টায়, ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৫ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৩ টাকা ৫১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৩ টাকা ১ পয়সা। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ৬৪ টাকা ৩৭ টাকা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২২ টাকা ৪২ পয়সা। আগের অর্থবছরে ক্যাশ ফ্লো হয়েছিল ২৬ টাকা ২৪ পয়সা।

এপেক্স ফুডস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে ২ টাকা করে পাবেন।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ ডিসেম্বর, বেলা সাড়ে ১১টায়, ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬৬ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৮ টাকা ৯১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২৭ টাকা ৬২ পয়সা। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ১৩৬ টাকা ২০ টাকা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২৩ টাকা ৯০ পয়সা। আগের অর্থবছরে ক্যাশ ফ্লো হয়েছিল ৮১ টাকা ৮৪ পয়সা।

 

Facebook Comments Box

Posted ১২:৫৮ অপরাহ্ণ | বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com