নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১ প্রিন্ট ৩০০ বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ২০ ডিসেম্বর স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন। এগুলো হলো- বিকন ফার্মা, সিলকো ফার্মা এবং ইস্টার্ন ক্যাবলস। এর আগে ১৫ ও ১৯ ডিসেম্বর স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করছে এসব কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮২ টাকা। আগের বছর শেয়ার প্রতি ০.৮০ টাকা আয় হয়েছিল। এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২১.৮৫ টাকা। এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.৪৮ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
বীকন ফার্মা : ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডাদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৭৪ টাকা। আগের বছর শেয়ার প্রতি ১.৬৫ টাকা আয় হয়েছিল।
এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৩.১৮ টাকা। এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৮৫ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
ইস্টার্ন ক্যাবলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৬৮ পয়সা। এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১০ টাকা ৪২ পয়সা। এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৮ টাকা ১৪ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ ফেব্রুয়ারি বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
Posted ১১:২০ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com