|

Advertisement
×

৩ প্রতিষ্ঠানের লেনদেন চালু

মঙ্গলবার, ০১ মার্চ ২০২২   প্রিন্ট   ২৮১ বার পঠিত

৩ প্রতিষ্ঠানের লেনদেন চালু

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ২ মার্চ স্থগিত চালু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন। এগুলো হলো- কাশেম ইন্ডাস্ট্রিজ, ইন্ট্রাকো রিফুয়েলিং এবং এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ইন্ট্রাকো রি-ফুয়েলিং ৭ শতাংশ স্টক এবং কাশেম ইন্ডাস্ট্রিজের ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছে বিএসইসি।

উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস শেয়ার ইস্যু করা যায় না। এই অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি বোনাস শেয়ার ইস্যুর যৌক্তিকতা যাচাই করে। ফলে কমে এসেছে অযৌক্তিক বোনাস শেয়ারের পরিমাণ।

এদিকে, তালিকাভুক্ত এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড’ ওয়ান ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত বছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বিদায়ী বছরে ফান্ডের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটের বিপরীতে আয় হয়েছে ১ টাকা ৪০ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৫৪ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com