নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৯ জুলাই ২০২০ প্রিন্ট ৫৭৮ বার পঠিত
পূর্ব ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি করে মুনাফা করায় সি অ্যান্ড এ টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক এবং বাংলাদেশ সু ইন্ডাস্ট্রিজকে ১৪ কোটি টাকা জরিমানা
করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিমন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।
আজ বুধবার বিএসইসির ৭৩৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সূত্র মতে, মিস রুখসানা মোর্শেদ, শারমিন আক্তার লাভলি এবং বাংলাদেশ সুজ ইন্ডাস্ট্রিজ যথাক্রমে সিঅ্যান্ডএ টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক থাকা অবস্থায় পূর্ব ঘোষণা ব্যতিত ৭৯ লাখ ৪ হাজার, ৩০ লাখ ৩২ হাজার ৪০টি এবং ১২ লাখ ৯৯ হাজার ৪৮০টি শেয়ার বিক্রি করেন। এ বিক্রয়ের মাধ্যমে তারা যথাক্রমে ৬.৯৮ কোটি, ৩.৬১ কোটি এবং ১.৫৯ কোটি টাকা মুনাফা করেন। তাদের বিক্রয়ের সময় প্রায় কাছাকাছি ছিল এবং উক্ত পূর্ব ঘোষণা ছাড়া শেয়ার বিক্রয়ের পরেই কোম্পানিটির পরিচালনা কার্যক্রম বন্ধ হয়ে যায় যা অদ্যাবধি বন্ধ অবস্থায় আছে। বর্ণিত কর্মকাণ্ডের মাধ্যমে তাদের প্রত্যেকে কমিশনের আইন ভঙ্গ করেছে। বর্ণিত ব্যক্তিরা কমিশনের শুনানিতেও অনুপস্থিত ছিলেন।
উপরোক্ত সিকিউরিটিজ আইন লংঘনের জন্য কমিশন সি অ্যান্ড এ টেক্সটাইলসের ব্যবস্থাপনা পরিচালক মিস রুখসানা মোর্শেদকে ৮ কোটি টাকা, পরিচালক শারমিন আক্তার লাভলিকে ৪ কোটি টাকা এবং বাংলাদেশ সুজ ইন্ডাস্ট্রিজকে ২ কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে।
Posted ০৭:৪৭ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com