নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০১ জানুয়ারি ২০২৩ প্রিন্ট ২৩৬ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- অ্যাক্টিভ ফাইন, সিলভা ফার্মা, এএফসি অ্যাগ্রো ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অ্যাক্টিভ ফাইন : কোম্পানিটিকে ‘এ’ এবং ‘এসটি-৩’ হিসেবে যথাক্রমে- দীর্ঘমেয়াদী রেটিং ও স্বল্পমেয়াদী রেটিং করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির ৩০ জুন, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ অক্টোবর ২০২২ পর্যন্ত ব্যাংকের দায় এবং সম্পর্কিত গুণগত অন্যান্য প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এএফসি অ্যাগ্রো : কোম্পানিটিকে ‘এ’ এবং ‘এসটি-৩’ হিসেবে যথাক্রমে- দীর্ঘমেয়াদী রেটিং ও স্বল্পমেয়াদী রেটিং করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির ৩০ জুন, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত ব্যাংকের দায় এবং সম্পর্কিত গুণগত অন্যান্য প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড : কোম্পানিটিকে ‘এ+’ এবং ‘এসটি-৩’ হিসেবে যথাক্রমে- দীর্ঘমেয়াদী রেটিং ও স্বল্পমেয়াদী রেটিং করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির ৩০ জুন, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত ব্যাংকের দায় এবং সম্পর্কিত গুণগত অন্যান্য প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
সিলভা ফার্মা : কোম্পানিটিকে ‘এ৩’ এবং ‘এসটি-১’ হিসেবে যথাক্রমে- দীর্ঘমেয়াদী রেটিং ও স্বল্পমেয়াদী রেটিং করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। কোম্পানিটির ৩০ জুন, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত ব্যাংকের দায় এবং সম্পর্কিত গুণগত অন্যান্য প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
Posted ০১:১৪ অপরাহ্ণ | রবিবার, ০১ জানুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন