নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২ প্রিন্ট ২৬৫ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির পরিচালনা পর্ষদের ২০২০-২১ অর্থবছরের জন্য ঘোষিত স্টক ডিভিডেন্ডে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলো হচ্ছে- সাইফ পাওয়ারটেক, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, কে অ্যান্ড কিউ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সাইফ পাওয়ারটেক শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ বোনাস, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ৭ শতাংশ বোনাস, ইন্ট্রাকো রি-ফুয়েলিং ৭ শতাংশ বোনাস এবং কে অ্যান্ড কিউয়ের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেছে বিএসইসি।
এই স্টক ডিভিডেন্ডের জন্য সাইফ পাওয়ারটেকের ২৮ ফেব্রুয়ারি, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ২ মার্চ, ইন্ট্রাকোর ১ মার্চ এবং কে অ্যান্ড কিউয়ের ২৮ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে। অর্থাৎ ওইদিন যাদের কাছে এসব কোম্পানির শেয়ার থাকবে, তারা বোনাস শেয়ার পাবে।
উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস শেয়ার ইস্যু করা যায় না। এই অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি বোনাস শেয়ার ইস্যুর যৌক্তিকতা যাচাই করে। ফলে কমে এসেছে অযৌক্তিক বোনাস শেয়ারের পরিমাণ।
Posted ০৩:১৩ অপরাহ্ণ | রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন