|

Advertisement
×

৬ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

সোমবার, ২৪ জুন ২০২৪   প্রিন্ট   ২৪৩ বার পঠিত

৬ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানি ৬টি হলো- বাংলাদেশ মনোস্পুল পেপার, পেপার প্রসেসিং, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং, ইসলামিক ফাইন্যান্স এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশ মনোস্পুল পেপার : কোম্পানিটির বোর্ড সভা আগামী ৩০ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৪ তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করা হবে।

পেপার প্রসেসিং : কোম্পানিটির বোর্ড সভা আগামী ৩০ জুন বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৪ তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করা হবে।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স : কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৭ জুন বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৪ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করা হবে।

ইন্টারন্যাশনাল লিজিং : কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৭ জুনবিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ মার্চ, ২০২৪ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণাকরা হবে।

ইসলামিক ফাইন্যান্স : কোম্পানিটির বোর্ড সভা আগামী ৩০ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স : কোম্পানিটির বোর্ড সভা আগামী ১ জুলাই বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:০১ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুন ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com