বিবিএ নিউজ.নেট
বুধবার, ১৩ এপ্রিল ২০২২ প্রিন্ট ৩২১ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- লাভেলো আইস্ক্রিম, সিঙ্গার বিডি, এনসিসি ব্যাংক লিমিটেড, সেনাকল্যাণ ইন্স্যুরেন্স, রেনউইক যজ্ঞেশ্বর, ঢাকা ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন হাউজিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লাভেলো আইস্ক্রিম কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৯ এপ্রিল দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানিটি।
রেনউইক যজ্ঞেশ্বর: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২০ এপ্রিল দুপুর ২টা ৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানিটি।
সিঙ্গার বিডি : কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৯ এপ্রিল দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানিটি।
এনসিসি ব্যাংক : কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৩ এপ্রিল বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে কোম্পানিটি।
ঢাকা ইন্স্যুরেন্স : কোম্পানিটির বোর্ড সভা আগামী ২০ এপ্রিল দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে কোম্পানিটি।
সেনাকল্যাণ ইন্স্যুরেন্স : কোম্পানিটির বোর্ড সভা আগামী ২০ এপ্রিল দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে কোম্পানিটি।
ইস্টার্ন হাউজিং : কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৯ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানিটি।
Posted ০২:২৩ অপরাহ্ণ | বুধবার, ১৩ এপ্রিল ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com