শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৮ বিভাগে কৃষিপণ্য সংরক্ষণাগার তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

বুধবার, ১৩ মার্চ ২০২৪   প্রিন্ট   ৩৯৭ বার পঠিত

৮ বিভাগে কৃষিপণ্য সংরক্ষণাগার তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

সরবরাহ স্বাভাবিক রাখতে দেশের ৮ বিভাগে কৃষিপণ্য সংরক্ষণাগার তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, ৮টি বিভাগে পর্যায়ক্রমে কৃষি পণ্য সংরক্ষণাগার তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাতে করে আমাদের বিভিন্ন কৃষিপণ্য অফ সিজনে দাম বেড়ে যায় বা সংরক্ষণের সুযোগ আমাদের কম থাকে সেগুলো যাতে খুব আধুনিকতম সংরক্ষণাগার তৈরির করতে বলেছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সেখানে ভিন্ন ভিন্ন চেম্বার থাকবে। পণ্যের জন্য যে মাত্রায় তাপমাত্রা মেইনটেন করতে হবে সেটি করে যাতে দীর্ঘ মেয়াদে এই পণ্যগুলো সংরক্ষণ করে বাজারের সরবরাহ স্বাভাবিক রাখা যায় সে ব্যাপারে সুস্পস্ট নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, তিন মন্ত্রণালয় কী কী করেছে তা জানিয়েছে। যেমন, মৎস্য মন্ত্রণালয় থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। মাছ ও মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে, তা ওনাকে জানানো হয়েছে। বাজার নিয়ন্ত্রণে সারা দেশে বাজার মনিটিং কার্যক্রম অবহিত করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে বেশ কয়েকটি বড় কোম্পানি ঢাকা শহরে এবং ঢাকার বাইরে অন্যান্য জায়গায় মিলগেটে যে রেট সেই রেটে তারা তাদের পণ্য বিক্রি করবেন। মাঝখানে অনেক হাত হয়, সেজন্য মিলগেটে নিজ উদ্যোগে তেল, ডাল, চিনি বিক্রি শুরু করেছে এবং এটির পয়েন্ট আরও বাড়বে বলে জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ০৬:০০ অপরাহ্ণ | বুধবার, ১৩ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com