|

Advertisement
×

লভ্যাংশ ঘোষণা করবে ঢাকা ব্যাংক

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৪৯২ বার পঠিত

লভ্যাংশ ঘোষণা করবে ঢাকা ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ৬ মে দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে ব্যাংকটি। ২০১৯ সালে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‘এ’ ক্যাটাগরির ব্যাংক খাতের কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- এক হাজার কোটি টাকা এবং ৮৯৫ কোটি ৮৭ লাখ ২০ হাজার টাকা। বর্তমানে কোম্পানির রিজার্ভের পরিমাণ ৮৯৩ কোটি ৭২ লাখ টাকা। এ কোম্পানির ৮৯ কোটি ৫৮ লাখ ৭২ হাজার ৪১০টি শেয়ারের মধ্যে ৪১.১২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১২.৯৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৪৫.৮৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

এদিকে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার সমন্বিত প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি (ইপিএস) ছিল ৪৫ পয়সা।
সর্বশেষ ৯ মাসে (জানুয়ারি,২০-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৬ নপয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১৮ পয়সা।

Facebook Comments Box

Posted ১২:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com