|

Advertisement
×

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে গ্লোবাল হেভিকেমিক্যাল

শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪   প্রিন্ট   ২৭১ বার পঠিত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে গ্লোবাল হেভিকেমিক্যাল

বিদায়ী সপ্তাহে (০৩ -০৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে গ্লোবাল হেভিকেমিক্যালের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪২.৬২ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৮ টাকা ৩০ পয়সা।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২৬ টাকা ১০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা।

ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের শেয়ার দর বেড়েছে ২৮.৮১ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১১ টাকা ৮০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৫ টাকা ২০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা।

২৫.১৬ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে আফতাব অটোমোবাইলস।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৩১ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- মিডল্যান্ড ব্যাংকের ২৪.০১ শতাংশ, আরামিট সিমেন্টের ২২.৮১ শতাংশ, এনভয় টেক্সটাইলের ২১.৬৩ শতাংশ, লিগ্যাসি ফুটওয়ারের ২০.৫০ শতাংশ, ওরিয়ন ফার্মার ২০.৩৭ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ২০.০০ শতাংশ এবং ফু-ওয়াং ফুডসের ২০.০০ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com