Ad
x

তামিল-তেলেগু ভাষায় জাহিদ হাসানের সিনেমা

শনিবার, ১১ মে ২০১৯   প্রিন্ট   ৮৩১ বার পঠিত

তামিল-তেলেগু ভাষায় জাহিদ হাসানের সিনেমা

মুক্তির অপেক্ষায় আছে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান অভিনীত তিনটি সিনেমা। এর মধ্যে দুইটি দেশের সিনেমা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘সাটারডে আফটারনুন’ ও গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’। আর অন্য ছবিটি হলো কলকাতার ‘সিতারা’।

শিরোনাম দেখে চোখ কপালে উঠতে পারে। কবে আবার তামিল তেলেগু ভাষার ছবিতে অভিনয় করলেন জাহিদ হাসান! আসল ব্যপারটি হলো ‘সিতারা’ ছবিটিই একই সঙ্গে মুক্তি পাবে বাংলা, তেলেগু ও তামিল ভাষায়। আগামী ৩১ মে এটি ভারতের তিনটি প্রদেশে মুক্তি পাবে ছবিটি।

কথাসাহিত্যিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন আশীষ রায়। ভারতীয় ছবি ‘সিতারা’তে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও কলকাতার নায়িকা রাইমা সেন।

ছবিটি নিয়ে জাহিদ হাসান বলেন, ‘সীমান্তের নানা ঘটনা নিয়ে ছবির কাহিনি এগিয়েছে। ওপার বাংলার খ্যাতনামা লেখক আবুল বাশারের উপন্যাস ‘ভোরের প্রসূতি’র প্রেক্ষাপটকে নিয়েই ছবিটির গল্প।’

এতে রাইমা সেনের দেহরক্ষী চরিত্রে আছেন জাহিদ হাসান। ছবিটির শুটিং হয়েছে ভারতের কোচবিহারের প্রত্যন্ত মেখলিগঞ্জের বিস্তীর্ণ এলাকায়। চোরাচালানের গল্প এবং এই ব্যবসার সঙ্গে যুক্ত নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা নিয়ে এগিয়েছে সিতারা ছবির কাহিনি।

Facebook Comments Box

Posted ১২:১৪ অপরাহ্ণ | শনিবার, ১১ মে ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com