|

Advertisement
×

কুমিল্লায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   প্রিন্ট   ৩৭ বার পঠিত

কুমিল্লায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র কুমিল্লা অঞ্চলের বীমা গ্রাহকের বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগষ্ট ) সকালে কুমিল্লায় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র নিজস্ব ভবনের হল রুমে এ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র আইন উপদেষ্টা এডভোকেট দাউদ আহম্মেদ ছবির ভূঁইয়ার সভাপতিত্বে ব্যবসা পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

প্রধান অতিথির বক্তব্যে বি এম ইউসুফ আলী বলেন, গ্রাহকদের আমানতের সুরক্ষা ও যথাসময়ে বীমা দাবীর টাকা বুঝিয়ে দেওয়া পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির মূল অঙ্গীকার। আর্থিক নিরাপত্তা জোরদারকরণ এবং বীমা খাতের প্রতি মানুষের আস্থা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান শিকদার দুলাল, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির নির্বাহী পরিচালক সোলায়মান হোসেন সোহাগ, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের মহাব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ আহসানুল ইসলাম প্রমুখ।

ব্যবসা পর্যালোচনা সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

Facebook Comments Box

Posted ০৮:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com