Ad
x

প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করেছে ১৫ কোম্পানি

সোমবার, ১৩ মে ২০১৯   প্রিন্ট   ৬৯৫ বার পঠিত

প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করেছে ১৫ কোম্পানি

চলতি হিসাববছরের প্রান্তিক (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ১৫ কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ৭৩ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৯০ পয়সা। ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২০ টাকা ৪০ পয়সা, যা ২০১৮ সালের ৩১ মার্চে ছিল ২০ টাকা ৫০ পয়সা।

বঙ্গজ লিমিটেড: তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে এক টাকা তিন পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৫৪ পয়সা। ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৩২ পয়সা, যা ২০১৮ সালের ৩০ জুনে ছিল ২০ টাকা ছয় পয়সা।

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৪ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩৫ পয়সা। ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৩২ পয়সা, যা ২০১৮ সালের ৩১ ডিসেম্বরে ছিল ১৬ টাকা ৮৮ পয়সা।

কাট্টলী টেক্সটাইল লিমিটেড: তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২৮ পয়সা। ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৫১ পয়সা, যা ২০১৮ সালের ৩০ জুনে ছিল ২২ টাকা ৪৩ পয়সা।

ওয়াটা কেমিক্যাল লিমিটেড: তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে দুই টাকা ৮৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৮৬ পয়সা। ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৬৬ টাকা ৫৬ পয়সা, যা ২০১৮ সালের ৩০ জুনে ছিল ৫৮ টাকা ৮৮ পয়সা।

গোল্ডেন সন লিমিটেড: তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২১ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২৩ পয়সা। ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৩১ পয়সা, যা ২০১৮ সালের ৩০ জুনে ছিল ২২ টাকা পাঁচ পয়সা।

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড: তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে পাঁচ টাকা ১৯ পয়সা (সমন্বিত), যা আগের বছর একই সময় ছিল দুই টাকা ৪০ পয়সা (আলাদা)। ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৬৬ টাকা ২৯ পয়সা (সমন্বিত), যা ২০১৮ সালের ৩০ জুনে ছিল ২০ টাকা ১৯ পয়সা (আলাদা)।

এ্যাপোলো ইস্পাত লিমিটেড: তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে চার পয়সা, যা আগের বছর একই সময় ছিল তিন পয়সা। ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৪২ পয়সা, যা ২০১৮ সালের ৩০ জুনে ছিল ২০ টাকা ১৯ পয়সা।

এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড: তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ২৯ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৪২ পয়সা। ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৭ টাকা ৫৮ পয়সা, যা ২০১৮ সালের ৩০ জুনে ছিল ৪৭ টাকা ৯৮ পয়সা।

প্যাসিফিক ডেনিমস লিমিটেড: তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ৩৯ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩৮ পয়সা। ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ৭৬ পয়সা, যা ২০১৮ সালের ৩০ জুনে ছিল ১৬ টাকা ৬৫ পয়সা।

সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড: তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৪ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩৯ পয়সা। ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৯০ পয়সা, যা ২০১৮ সালের ৩০ জুনে ছিল ১০ টাকা ৮৩ পয়সা।

মুন্নু জুট স্টাফলার্স লিমিটেড: তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে এক টাকা ৬৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল এক টাকা ৪৩ পয়সা। ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৫৪ পয়সা, যা ২০১৮ সালের ৩০ জুনে ছিল ৫৩ টাকা ৩০ পয়সা।

ওরিয়ন ফার্মা লিমিটেড: তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ৯৫ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৬৯ পয়সা। ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৭৪ টাকা ২৯ পয়সা, যা ২০১৮ সালের ৩০ জুনে ছিল ৭২ টাকা ৮৮ পয়সা।

লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড: তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে এক টাকা ৬০ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৪৮ পয়সা। ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ২৯ পয়সা, যা ২০১৮ সালের ৩০ জুনে ছিল ১৭ টাকা ৫৭ পয়সা।

গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড: তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ৬৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩০ পয়সা। ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৮৪ পয়সা, যা ২০১৮ সালের ৩১ মার্চে ছিল ১৯ টাকা ৪৮ পয়সা।

Facebook Comments Box

Posted ০৩:১০ অপরাহ্ণ | সোমবার, ১৩ মে ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com