|

Advertisement
×
মাঠ কর্মকর্তাদের সংবাদ সম্মেলন

জীবন বীমা কর্পোরেশনের সংকট ও অব্যবস্থাপনা নিরসনের দাবি

বুধবার, ১৯ আগস্ট ২০২৬   প্রিন্ট   ৩৬ বার পঠিত

জীবন বীমা কর্পোরেশনের সংকট ও অব্যবস্থাপনা নিরসনের দাবি

রাষ্ট্রায়ত্ত্ব জীবন বীমা কর্পোরেশনের বিদ্যমান সংকট ও অব্যবস্থাপনা নিরসনের দাবি জানিয়েছে জীবন বীমা উন্নয়ন অফিসার ও উন্নয়ন ম্যানেজার কল্যাণ সংগঠন। বুধবার (১৯ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

এ সময় সংকট সমাধানে ১৯৭৮ সালের সংশোধিত সার্ভিস রুলস বাস্তবায়নেরও দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে কয়েক দফা দাবি তুলে ধরেন সংগঠনটির সভাপতি তরিকুল ইসলাম। লিখিত বক্তব্যে, ২০২১ সালের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) প্রতিবেদনের বরাত দিয়ে কর্পোরেশনে অনিয়মের অভিযোগ এনে তা তদন্তের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলন থেকে সিএজি প্রতিবেদনে উল্লেখ করা ক্ষতির বিষয়ে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে ১৯৭৮ সালের সংশোধিত সার্ভিস রুলস বাস্তবায়ন, প্রিমিয়াম আত্মসাৎকারীদের বিরুদ্ধে ব্যবস্থা , অনিয়মিত নিয়োগ বাতিলের দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, তাঁরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নন; বরং দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে বক্তারা সিএজি প্রতিবেদনের আলোকে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে জীবন বীমা করপোরেশনের বিদ্যমান সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে জীবন বীমা করপোরেশনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ০৮:৫৮ অপরাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com