বিজ্ঞপ্তি
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ৩৫ বার পঠিত
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত শরি’আহ্ পরামর্শ ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আদ্ল অ্যাডভাইজরি’র আয়োজনে ২৫ ও ২৬ আগস্ট ২ দিনব্যাপী এক্সিকিউটিভ ট্রেনিং ইন তাকাফুল ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এতে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. এম. মনিরুল আলম, শরি’আহ্ সুপারভাইজরি বোর্ডের সদস্য এবং মুরাক্বিব মুফতি আব্দুল্লাহ্ মাসুম, সিএসএএ এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সামসুল ইসলাম অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের ১ম দিন মালয়েশিয়ার তাকাফুল ও রি-তাকাফুল সেক্টর সম্পর্কে অবগতি, আইনি কাঠামো, প্রোডাক্ট ও শরি’আহ গভর্ন্যান্স চর্চা, নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা, শরি’আহ মডেল এবং কমিশন/ব্যয় নিয়ন্ত্রন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের ২য় দিন সরাসরি মালয়েশিয়ার তাকাফুল অভিজ্ঞতা গ্রহণের নিমিত্ত বিভিন্ন তাকাফুল ও রি-তাকাফুল অপারেটর এবং নিয়ন্ত্রক সংস্থার মালয়েশিয়ান তাকাফুল অ্যাসোসিয়েশন পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের সাথে সাক্ষাৎ এবং তাদের কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে সনদ তুলে দেন আদ্ল অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা ও সিইও মুফতি ড. ইউসুফ সুলতান।
Posted ০৬:২২ অপরাহ্ণ | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com