বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ১৬ বার পঠিত
চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যুতে বীমা দাবির ৬ লাখ টাকার চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্সে রুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম এর হাতে চেক তুলে দেন জেনিথ লাইফের এসভিপি মোহাম্মদ শাহাদাৎ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেনিথ লাইফের ডিএমডি মো. তৌহিদুল ইসলাম, ভিপি মো. আনোয়ার হোসেন সরকার এবং চুয়েট এর তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক. ড. কাজী দেলোয়ার হোসেন, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম, প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোহাম্মদ তারেকুল আলম প্রধান, নির্বাহী প্রকৌশলী রনি দে, ছাত্র কল্যাণ অধিদপ্তরের সেকশন অফিসার মো: নুরল আজিম ও মৃত্যু বরণকারী শিক্ষার্থীদের সহপাঠীবৃন্দ।
গত ২৮ জুলাই ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের একটি পুকুরে সাঁতার কাটার সময় পানিতে ডুবে মৃত্যু হয় বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ২১ তম ব্যাচের ছাত্র অর্নব সাহার। পরবর্তীতে ঐ একই পুকুরে ১২ আগষ্ট ২০২৬ তারিখে সাঁতার কাটার সময় আবারো মৃত্যুবরন করে বিশ্ববিদ্যালয়ের ২৪ তম ব্যাচের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শান্ত দেব ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী চমক দত্ত।
Posted ০৭:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com