|

Advertisement
×

গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ২৪ বার পঠিত

গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা

খাগড়াছড়ির গুইমারায় গত বছর সংঘটিত সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে সহায়তা সামগ্রী বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।

বুধবার সকালে গুইমারা সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য দোকানঘর নির্মাণ, হুইলচেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ ছাড়া সোলার ল্যাম্পপোস্ট স্থাপন, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং কারিগরি প্রশিক্ষণ সম্পন্নকারীদের পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে ওয়াদুদ ভূঁইয়া বলেন, পাহাড়ের সব জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা না গেলে এ অঞ্চলে স্থায়ী শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সল, লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম, পুলিশ সুপার মোরতোজা আলী খানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত বছরের এ সময়ে গুইমারার রামসু বাজারে সংঘটিত সহিংসতায় তিনজন পাহাড়ি নিহত হন। এ ঘটনায় সেনাবাহিনী, পুলিশ ও সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ সময় কয়েকটি বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

Facebook Comments Box

Posted ০৫:০৯ অপরাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com