|

Advertisement
×

বঙ্গোপসাগরে ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ২৩ বার পঠিত

বঙ্গোপসাগরে ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ

বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এর আওতায় মোট ২৬টি ব্লকে অনুসন্ধান ও বিনিয়োগের সুযোগ দেওয়া হচ্ছে। এর মধ্যে ১১টি অগভীর সমুদ্রের এবং ১৫টি গভীর সমুদ্রের ব্লক।

মঙ্গলবার লন্ডনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এনার্জিজ সামিটে এক মন্ত্রী পর্যায়ের অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে এ বিনিয়োগ প্রস্তাব তুলে ধরা হয়।

এ সময় অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কনট্রাক্ট ২০২৬-এর বাণিজ্যিক সুবিধা, আধুনিক সিসমিক ডেটার প্রাপ্যতা এবং বঙ্গোপসাগরের এখনও বড় অংশে থাকা অনাবিষ্কৃত হাইড্রোকার্বন সম্ভাবনার কথা তুলে ধরা হয়।

দেশে জ্বালানির চাহিদা ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে স্থানীয়ভাবে গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানিনির্ভরতা কমাতে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নিয়েছে সরকার।

Facebook Comments Box

Posted ১১:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com