|

Advertisement
×

চাঁদপুরে পপুলার লাইফের ৫ কোটি টাকার বীমাদাবির চেক হস্তান্তর

রবিবার, ১১ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ৬৬ বার পঠিত

চাঁদপুরে পপুলার লাইফের ৫ কোটি টাকার বীমাদাবির চেক হস্তান্তর

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চাঁদপুর জেলায় বীমাদাবির ৫ কোটি ২ লাখ ৮৬ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো. কামাল হোসেন মহসিন ও মো. খলিলুর রহমান সিকদার, এসইডি মোহাম্মদ সেলিম মিয়া, নির্বাহী পরিচালক মো. মাহবুবুর রহমান ও মো. বিল্লাল হোসেন এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভাপতিত্ব করেন প্রকল্প ইনচার্জ মো. দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী তার বক্তব্যে বলেন, বীমা মানুষের অনিশ্চিত ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা, তাই গ্রাহকদের দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে পপুলার লাইফ নিরলসভাবে কাজ করে য়াচ্ছে।

Facebook Comments Box

Posted ০৫:০৫ অপরাহ্ণ | রবিবার, ১১ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com