নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৩৪ বার পঠিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যানকুয়েট হলে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান সভায় সভাপতিত্ব করেন।
সভায় পর্ষদের পরিচালক খলিলুর রহমান, সেলিম রহমান, হাফেজ মো. এনায়েত উল্লা, আহামেদুল হক, মোহাম্মদ আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, মো. রফিকুল ইসলাম, খাজা শাহরিয়ার, এস.এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ, ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন।
পর্ষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী, পরিচালক মোহাম্মদ ইমাদুর রহমান এবং আনোয়ার হোসেন ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন। কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ সভায় এজেন্ডা উপস্থাপন করেন এবং তা ব্যাংকের শেয়ারহোল্ডারগণ কর্তৃক অনুমোদিত হয়।
Posted ০৮:২৭ অপরাহ্ণ | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন