|

Advertisement
×

শ্রীলঙ্কায় যাত্রীবাহী চালকবিহীন উড়ন্ত ট্যাক্সি পরীক্ষার অনুমতি, বাণিজ্যিক সেবা চালুর প্রস্তুতি

বুধবার, ১১ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ১২ বার পঠিত

শ্রীলঙ্কায় যাত্রীবাহী চালকবিহীন উড়ন্ত ট্যাক্সি পরীক্ষার অনুমতি, বাণিজ্যিক সেবা চালুর প্রস্তুতি

যাত্রী পরিবহনে চালকবিহীন বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি পরীক্ষার অনুমতি দিয়েছে শ্রীলঙ্কা। বুধবার (১১ নভেম্বর) চীনা নির্মাতা প্রতিষ্ঠান ইহ্যাংকে (EHang) তাদের দুই আসনের স্বয়ংক্রিয় উড়োজাহাজ পরীক্ষামূলকভাবে পরিচালনার অনুমোদন দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে যাত্রী পরিবহনে ড্রোনভিত্তিক সেবা চালুর বৈশ্বিক প্রতিযোগিতায় যুক্ত হলো শ্রীলঙ্কা।

অনুমোদন পাওয়া উড়োজাহাজটির মডেল ইএইচ২১৬-এস (EH216-S)। বুধবার কলম্বোতে এর একটি প্রদর্শনীমূলক উড্ডয়ন অনুষ্ঠিত হয়। এতে যাত্রী হিসেবে ছিলেন শ্রীলঙ্কার বন্দর ও বিমান চলাচলমন্ত্রী অনুরা করুণাথিলাকা এবং তাঁর উপমন্ত্রী জানিথা রুয়ান কোডিথুওয়াক্কু।

উপমন্ত্রী কোডিথুওয়াক্কু জানান, বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের অনুমোদন দেওয়ার আগে উড়োজাহাজটির পরীক্ষামূলক কার্যক্রম প্রায় পাঁচ মাস চলতে পারে। পরীক্ষার ফলাফল পর্যালোচনার পর বাণিজ্যিক পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিকভাবে বিমানবন্দর থেকে কলম্বো শহরের কেন্দ্র পর্যন্ত উড়ন্ত ট্যাক্সি সেবা চালু করতে চান উদ্যোক্তারা। এতে সড়কপথে প্রায় ৩০ মিনিটের যাত্রা আকাশপথে সম্পন্ন করা সম্ভব হবে।

ইএইচ২১৬-এস উড়োজাহাজটি ১৬টি বৈদ্যুতিক মোটর ও প্রপেলারের সাহায্যে পরিচালিত হয়। এর সর্বোচ্চ উড্ডয়ন ওজন ৬২০ কেজি। একবার চার্জে এটি প্রায় ২৫ মিনিট উড়তে পারে এবং সর্বোচ্চ ৩০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম।

প্রচলিত যানবাহনের বিকল্প হিসেবে বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি বা এয়ার ট্যাক্সি সেবা চালুর উদ্যোগ বিশ্বজুড়ে বাড়ছে। বিশেষ করে শহরের যানজট এড়িয়ে দ্রুত যাতায়াতের সুযোগ তৈরি করতে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান এ প্রযুক্তি নিয়ে কাজ করছে। শ্রীলঙ্কার এ উদ্যোগ সফল হলে দেশটির বিমানবন্দর ও নগরকেন্দ্রের মধ্যে যাতায়াত ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:২৭ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com