|

Advertisement
×

প্লাস্টিক ও সিরামিক খাতে বাংলাদেশ-কুয়েতের যৌথ বিনিয়োগের সম্ভাবনা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ১৯ বার পঠিত

প্লাস্টিক ও সিরামিক খাতে বাংলাদেশ-কুয়েতের যৌথ বিনিয়োগের সম্ভাবনা

প্লাস্টিক, সিরামিক ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও কুয়েতের ব্যবসায়ীরা যৌথ বিনিয়োগের সম্ভাবনা দেখছেন। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন তাঁরা।

বুধবার (১১ নভেম্বর) এফবিসিসিআইয়ের উদ্যোগে কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের এক অনলাইন বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এতে কুয়েত চেম্বারের প্রতিনিধি, কূটনীতিক এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তারা অংশ নেন।

বৈঠকে মো. ফজলুল হক দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে কুয়েতি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, চামড়া, প্লাস্টিক, সিরামিক, প্রক্রিয়াজাত খাদ্য, তৈরি পোশাক ও তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। এসব খাতে যৌথ উদ্যোগের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীরা নতুন অর্থনৈতিক সুযোগ কাজে লাগাতে পারেন।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের কাউন্সেলর (পলিটিক্যাল ও এওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কুয়েতের উচ্চ ক্রয়ক্ষমতাসম্পন্ন বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি এবং প্লাস্টিক পণ্যের ভালো সম্ভাবনা রয়েছে। দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ ও অংশীদারত্ব বাড়াতে বাংলাদেশ দূতাবাস কাজ করছে।

আলোচনায় বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামীম আহমেদ কুয়েতি উদ্যোক্তাদের বাংলাদেশে পেট্রোকেমিক্যাল শিল্পে বিনিয়োগের আহ্বান জানান। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, বাংলাদেশ কুয়েত থেকে বিপুল পরিমাণ পেট্রোকেমিক্যাল ও পেট্রোলিয়াম পণ্য আমদানি করে। এ খাতে যৌথ বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। পাশাপাশি দুই দেশের ব্যবসা সহজ করতে ভিসা জটিলতা দূর করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাইনুল ইসলাম কুয়েতি উদ্যোক্তাদের বাংলাদেশে সিরামিক খাতে বিনিয়োগের প্রস্তাব দেন। দেশে বিদ্যুৎ ও গ্যাসের সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনায় নিয়ে কুয়েতে টেবিলওয়্যার সিরামিক কারখানা স্থাপনে যৌথ উদ্যোগের সম্ভাবনাও তুলে ধরেন তিনি। অন্যদিকে, কুয়েত চেম্বারের প্রতিনিধি আব্দুল আজিজ দেশটির আবাসন খাতে বাংলাদেশি সিরামিকসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর চাহিদার কথা জানান।

কুয়েত চেম্বারের ডেপুটি ডিরেক্টর জেনারেল ইমাদ আল-জায়েদ বাংলাদেশ ও কুয়েতের ব্যবসায়ীদের মধ্যে তথ্য বিনিময় এবং যোগাযোগ জোরদারে তাঁদের সংগঠনের সক্রিয় ভূমিকা রাখার আশ্বাস দেন।

বৈঠকে এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা অংশ নেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:৩৭ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com