|

Advertisement
×

ঢাকায় ১৮তম এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ ২১ নভেম্বর

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৫১ বার পঠিত

ঢাকায় ১৮তম এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ ২১ নভেম্বর

রাজধানী ঢাকায় আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন দেশের ৪৪ জন স্বনামধন্য কারাতেকা অংশ নেবেন। পুরুষ ও নারী উভয় বিভাগে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রভাতী ইন্সুরেন্স পিএলসির সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, আয়োজন ও বিস্তারিত তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরতে ১৩ নভেম্বর একটি বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ কিয়োকুশিন কারাতে অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার প্রস্তুতি ও গুরুত্ব তুলে ধরতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন মামুন। বিশেষ অতিথি ও নীতিনির্ধারক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান পরামর্শক তফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মনির আহমেদ ফেরদৌসী আব্দুল্লাহ, আরিফুর রহমানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের টুর্নামেন্টে সভাপতিত্ব করবেন ১৬৬টি দেশের প্রতিনিধিত্বকারী আইকেও (ওকঙ) প্রেসিডেন্ট কানচো শোকেই মাতসুই (কধহপযড় ঝযড়শবর গধঃংঁর)। এছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন আইকেওর আন্তর্জাতিক পরিচালক শিহান কাতসুহিতো গোরাই (ঝযরযধহ কধঃংঁযরঃড় এড়ৎধর)।

আয়োজকদের প্রত্যাশা, এই আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের কারাতে অঙ্গন বিশ্বপরিমণ্ডলে আরও পরিচিতি লাভ করবে। পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনের আন্তর্জাতিক যোগাযোগ ও অগ্রগতিতেও নতুন মাত্রা যুক্ত হবে।

প্রতিযোগিতাটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

টুর্নামেন্টের সময়সূচি ও স্থান
আগামী ২১ নভেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর রিয়া গোপ মহিলা কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ১৮তম এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ।
প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে অ্যাসোসিয়েশনের সঙ্গে ০১৮১৯-২৭৬৭৭৯ নম্বরে যোগাযোগ করা যাবে।- বিজ্ঞপ্তি

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:১২ অপরাহ্ণ | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com