|

Advertisement
×
গ্রাহকের দাবি পরিশোধে দায়িত্বশীল কোম্পানিগুলোকে উৎসাহিত করার আহ্বান; অনৈতিক চর্চা বন্ধের পাশাপাশি বাস্তবতা বিবেচনায় সংস্কারের তাগিদ

শক্তিশালী বীমা শিল্প গড়তে ভালো কাজের স্বীকৃতি ও অংশীজনদের সম্পৃক্ততা জরুরি: বিআইএ প্রেসিডেন্ট

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ১০৯ বার পঠিত

শক্তিশালী বীমা শিল্প গড়তে ভালো কাজের স্বীকৃতি ও অংশীজনদের সম্পৃক্ততা জরুরি: বিআইএ প্রেসিডেন্ট

বাংলাদেশের বীমা শিল্পকে আরও শক্তিশালী, টেকসই ও গ্রাহকবান্ধব করে গড়ে তুলতে ভালো কাজ করা প্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি, গ্রাহকের দাবি পরিশোধে জবাবদিহি এবং সব অংশীজনের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি ও সংসদ সদস্য সাঈদ আহমেদ।

তিনি বলেছেন, গ্রাহকদের অর্থ নিয়ে ছিনিমিনি সরকার মেনে নেবে না। একই সঙ্গে যারা নিয়মিতভাবে গ্রাহকদের দাবি পরিশোধ করছে, তাদের ইতিবাচক ভূমিকা সামনে আনতে হবে। শুধু নেতিবাচক দিক তুলে ধরে বীমা খাতের সামগ্রিক মূল্যায়ন করা ঠিক হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের আয়োজিত ‘একটি শক্তিশালী ও টেকসই বীমা শিল্প গঠনে আগামীর করণীয়’ শীর্ষক আলোচনা সভায় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাঈদ আহমেদ বলেন,বীমা খাতে যেসব প্রতিষ্ঠান দাবি পরিশোধের ক্ষেত্রে শতভাগ দায়িত্ব পালন করছে, তাদের কাজের স্বীকৃতি দেওয়া প্রয়োজন। যারা ভালো করছে, তাদের উৎসাহিত করতে হবে। একই সঙ্গে অনৈতিক ব্যবসায়িক চর্চা কোনোভাবেই বরদাশত করা হবে না।

তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। তবে কেন প্রতিষ্ঠানগুলো অনিয়মের পথে যাচ্ছে, তার মূল কারণও খুঁজে বের করতে হবে। শুধু প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার চিন্তা না করে সমস্যার উৎস চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। কারণ, এ ধরনের সিদ্ধান্তের প্রভাব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপরও পড়ে। বাজারের ওপরও এর নেতিবাচক প্রভাব তৈরি হতে পারে। তাই সংস্কারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় নেওয়া প্রয়োজন।

বীমা খাতে দক্ষ জনবল তৈরি ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) নিয়োগের যোগ্যতা নির্ধারণের বিষয়েও বক্তব্য দেন বিআইএ সভাপতি। তিনি বলেন, সিএফওর ক্ষেত্রে অভিজ্ঞতার গুরুত্ব অবশ্যই রয়েছে। তবে অন্য বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতাকেও অবমূল্যায়ন করা উচিত নয়। অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সমন্বয়ে বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, বীমা ব্যবসায়ীদের মতামত ও স্বার্থ যথাযথভাবে বিবেচনায় না নিয়ে এ খাতের টেকসই উন্নয়ন সম্ভব নয়। নীতিনির্ধারণ ও সংস্কারের প্রতিটি পর্যায়ে বীমা কোম্পানি, নিয়ন্ত্রক সংস্থা, গ্রাহক, পেশাজীবী ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করতে হবে।

সাঈদ আহমেদের মতে, বাংলাদেশের বীমা শিল্পকে শক্তিশালী ও টেকসই করতে হলে একদিকে গ্রাহকের আস্থা বাড়াতে হবে, অন্যদিকে ভালো কাজ করা প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে হবে। অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে নীতিনির্ধারণের মধ্য দিয়েই বীমা খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নের পথ তৈরি হতে পারে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:১৫ অপরাহ্ণ | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com