বিবিএনিউজ.নেট
বুধবার, ২২ মে ২০১৯ প্রিন্ট ৯৯৮ বার পঠিত
জেসিআই স্বীকৃত’ ৪৫০ শয্যাবিশিষ্ট দেশের একমাত্র মাল্টি-ডিসিপ্লিনারি সুপার স্পেশালিটি টারশিয়ারি কেয়ার হাসপাতাল অ্যাপোলো হসপিটালস ঢাকা এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
স্মারক অনুযায়ী অ্যাপোলো হসপিটালস ঢাকা থেকে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা পাবে জেনিথ লাইফের পরিচালক, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা।
অ্যাপোলো হসপিটালস ঢাকার ডাইরেক্টর শান্তনু কুমার দাস এবং জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাপোলো হসপিটালস ঢাকার কর্পোরেট রিলেশন্স-বিজনেস ডেভেলপমেন্টের এজিএম এএম আবুল কাসেম ও সিনিয়র এক্সিকিউটিভ মো. ইফতেখার হোসেন এবং জেনিথ ইসলামী লাইফের সিনিয়র ডিজিএম ফারুক আহমেদ এবং এজিএম মো. আনোয়ার হোসেন সরকার।
Posted ১১:৫২ পূর্বাহ্ণ | বুধবার, ২২ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com