Ad
x

উত্তরা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা ১২ জুন

সোমবার, ০৩ জুন ২০১৯   প্রিন্ট   ৮৮৬ বার পঠিত

উত্তরা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা ১২ জুন

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য মোট ২২ শতাংশ লভ্যাংশ দেবে উত্তরা ব্যাংক লিমিটেড। এর মধ্যে ২০ শতাংশ নগদ লভ্যাংশ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ। গত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ১২ জুন বেলা ১১টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ৩ নম্বর হলে ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ছিল গত ২০ মে।

২০১৮ হিসাব বছরে ৪ দশমিক ১৭ শতাংশ সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দেখিয়েছে উত্তরা ব্যাংক। আগের হিসাব বছরে বার্ষিক ইপিএস ছিল ৩ টাকা ৮৩ পয়সা। ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৮২ পয়সা, ২০১৭ সালের একই তারিখে যা ছিল ৩৪ টাকা ৮১ পয়সা।

২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় উত্তরা ব্যাংক। তার আগে ২০১৬, ২০১৫ ও ২০১৪ হিসাব বছরেও ২০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।

এদিকে ২০১৯ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির সম্মিলিতভাবে ইপিএস হয়েছে ৯৪ পয়সা ও এনএভি দাঁড়িয়েছে ৩৭ টাকা ৭৫ পয়সা। এর আগের বছর সম্মিলিত ইপিএস ছিল ৩৯ পয়সা ও এনএভি ছিল ৩৫ টাকা ২০ পয়সা।

Facebook Comments Box

Posted ০৩:০৩ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com