বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯ প্রিন্ট ৮৭৫ বার পঠিত
সব শপিং মলগুলোতেই আধুনিক টয়লেট দেখা যায়। টয়লেটের বাইরে নানা রকম চিহ্ন ও ছবি দিয়ে বোঝানো হয়ে থাকে কোনপাশে পুরুষ ও কোনপাশে নারীরা যাবেন। তবুও অসাবধানতায় ভুল হয়ে যায়।
অনেক পুরুষ মনের ভুলে ঢুকে পড়েন নারীদের টয়লেটে। নারীরাও এই পরিস্থিতির শিকার হন। তেমনি পরিস্থিতির মুখোমুখি হলেন নায়িকা নুসরাত! বুঝতে না পেরে তিনি একেবারে ঢুকে পড়েছিলেন পুরুষদের টয়লেটে।
বলিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত বারুচা ৷ নিজেই জানালেন তার এই অভিজ্ঞতার কথা। আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধে ‘ড্রিমগার্ল’ ছবিতে দেখা যাবে নুসরাতকে। এই ছবির প্রোমোশনে এসেই নুসরাত জানালেন এই কাণ্ডের কথা।
তিনি বলেন, ‘এই ঘটনা আমি কোনোদিন ভুলব না। টয়লেটের দরজার স্পষ্টভাবে লেখা ছিল না মেয়েদের নাকি ছেলেদের টয়লেট। ব্যস, তাড়াহুড়োতে ঢুকে পড়ি! ভেতরে ঢুকে চোখে পড়ে ইউরিনাল। ব্যস, আমি বুঝে গিয়েছিলাম কত বড় ভুলটা করে বসেছি।
ভাগ্যিস ওই সময় টয়লেটে কেউ ছিল না। থাকলে কী যে হতো, কী যে ভাবত কে জানে! এখন ওই ঘটনার কথা শুনলে খুব হাসি পায়।’
Posted ১০:২৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com