|

Advertisement
×

জন্মদিনে ড্রাইভারকে বাহুবলী নায়িকার গাড়ি উপহার

রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ১০৬৯ বার পঠিত

জন্মদিনে ড্রাইভারকে বাহুবলী নায়িকার গাড়ি উপহার

‘বাহুবলী’ দিয়ে রাতারাতি বিশ্বজুড়ে ছড়িয়ে গেছে তার নাম। তিনি এখন অনেক বড় তারকা। সবসময়ই থাকেন আলোচনায়। তাকে ঘিরে এখন ইন্ডাস্ট্রির প্রযোজক-পরিচালকদের অনেক পরিকল্পনা।

তিনি দক্ষিণের নায়িকা আনুশকা শেঠি। ‘বাহুবলী’র দুটি পর্বে যাকে দেখা গেছে প্রভাসের বিপরীতে, দেবসেনা চরিত্রে।

সম্প্রতি এই নায়িকা আলোচনায় এলেন সিনেমার বাইরের এক খবর দিয়ে। জানা গেছে নিজের ড্রাইভারকে তিনি গাড়ি উপহার দিয়েছেন। সেই গাড়ির দাম ১২ লাখ রুপি।

আনুশকা নিজে বিলাসবহুল গাড়ি চড়তে ভালোবাসেন। ২১ লাখের টয়োটা করোলা থেকে শুরু করে ৬৬ লাখ রুপির বিএমডাব্লু- সবই মজুদ আছে তার গ্যারাজে। শুধু গাড়ি নয়, আনুশকার বাংলোটি চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। দক্ষিণের নায়িকাদের মধ্যে সবচেয়ে সুন্দর ও দামি বাড়িটি তার। যার মূল্য প্রায় ১২ কোটি রুপি!

তবে বিপুল সম্পত্তি থাকলেও আনুশকা ভদ্র ব্যবহার ও সাদাসিদে মানুষ হিসেবে খুবই পরিচিত ও জনপ্রিয়। দক্ষিণী ছবির জনপ্রিয় এই অভিনেত্রী এবার সুন্দর হৃদয়ের নতুন প্রমাণ দিলেন গাড়ির চালকের জন্মদিনে একটি গাড়ি উপহার দিয়ে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৫৬ অপরাহ্ণ | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com