Ad
x

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়ার সিনেমা

সোমবার, ১৪ অক্টোবর ২০১৯   প্রিন্ট   ৫৪৭ বার পঠিত

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়ার সিনেমা

কেরালায় অনুষ্ঠেয় ‘২৪তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ নির্বাচিত হয়েছে জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা ‘বিনিসুতোয়’। আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই উৎসব চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।

কেরালার উৎসবে প্রতিবছর ‘ইন্ডিয়ান সিনেমা নাও’ বিভাগে বিভিন্ন ভাষার সেরা সাতটি ভারতীয় সিনেমা মনোনয়ন পায়। এবার বাংলা ভাষার সিনেমা হিসেবে ‘বিনিসুতোয়’ নির্বাচিত হয়েছে। ‘বিনিসুতোয়’র পাশাপাশি আরও সুযোগ পেয়েছে ‘হেল্লারো’ (গুজরাটি), ‘মাই ঘাট’ (মারাঠি), ‘লেওদুহ’ (খাসি), ‘দ্য ফিউনেরাল’ (হিন্দি), ‘আনন্দি গোপাল’ (মারাঠি) ও ‘অ্যাক্সোন’ (হিন্দি)।

‘বিনিসুতোয়’ সিনেমায় জয়া ছাড়াও অভিনয় করেছেন চান্দ্রেয়ি ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায় প্রমুখ।

Facebook Comments Box

Posted ০১:৩০ অপরাহ্ণ | সোমবার, ১৪ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com