|

Advertisement
×

পুঁজিবাজারে তিন প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা

সোমবার, ০৪ নভেম্বর ২০১৯   প্রিন্ট   ৮৪২ বার পঠিত

পুঁজিবাজারে তিন প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত তিনটি প্রতিষ্ঠান সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠান তিনটি হলো-সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড, এটলাস বাংলাদেশ লিমিটেড ও জিবিবি পাওয়ার লিমিটেড। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস: সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড গত ৩০ জুন ২০১৯ সমাপ্ত বছরের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৪৮ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১৪ টাকা ৮৭ পয়সা। আগামী ৩০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড দিন নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।

এটলাস বাংলাদেশ: এটলাস বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন ২০১৯ সমাপ্ত বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৯৯ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১৩৩ টাকা। আগামী ২১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড দিন নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।

জিবিবি পাওয়ার: জিবিবি পাওয়ার লিমিটেড গত ৩০ জুন ২০১৯ সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৭৬ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ২০ টাকা ৩০ পয়সা। আগামী ১৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড দিন নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com