বিবিএনিউজ.নেট
সোমবার, ০৪ নভেম্বর ২০১৯ প্রিন্ট ৭৭২ বার পঠিত
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর গ্রুপবীমা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ চুক্তির মাধ্যমে বিটিএমএ’র আওতাধীন মিলসমূহের শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীরা জীবন বীমা সুবিধার আওতায় আসবেন।
চুক্তিতে প্রাইম ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও নিজাম উদ্দিন আহমাদ, অ্যাকচুরিয়াল ও গ্রুপ বীমা বিভাগের ইনচার্জ মোঃ শহিদুর রহমান, গ্রুপ বীমা বিভাগের জেইভিপি মোহাম্মদ শাহ্ আলম কিরণ ও জেভিপি মোঃ সাদিকুর রহমান এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সেক্রেটারি জেনারেল ফিরোজ আহমেদ, সেক্রেটারি মনসুর আহমেদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জিয়াউল হাসান চৌধুরী প্রমুখ।
Posted ০৩:৫১ অপরাহ্ণ | সোমবার, ০৪ নভেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com