Ad
x

বাপ্পা-তানিয়ার ঘরে নতুন অতিথি

বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯   প্রিন্ট   ৫৯৮ বার পঠিত

বাপ্পা-তানিয়ার ঘরে নতুন অতিথি

কন্যা সন্তানের বাবা-মা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও মডেল-অভিনেত্রী তানিয়া হোসাইন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে সন্তানের জন্ম দেন তানিয়া। মা ও নবজাতক দু’জনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন বাপ্পা।

সুসংবাদটি জানিয়ে বাপ্পা মজুমদার তার ফেসবুকে অ্যাকাউন্টে লেখেন, আপনাদের সবার আশীর্বাদে আমরা বাবা-মা হয়েছি। মা ও কন্যা দু’জনেই ভালো আছে।

এই তারকা দম্পতির মেয়ের নাম রাখা হয়েছে অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা। জন্মের আগেই তারা নামটি ঠিক করে রেখেছিলেন বলে জানা যায়।

২০১৮ সালের ১৬ মে পারিবারিকভাবে বাপ্পা-তানিয়ার বিয়ে হয়। একই বছর জুনে হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা।

Facebook Comments Box

Posted ০১:৫১ অপরাহ্ণ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com