|

Advertisement
×

কবরীর সিনেমায় সংগীত পরিচালনা করবেন সাবিনা

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯   প্রিন্ট   ৬২১ বার পঠিত

কবরীর সিনেমায় সংগীত পরিচালনা করবেন সাবিনা

এবার সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন গুণী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। বরেণ্য অভিনেত্রী-নির্মাতা সারাহ বেগম কবরীর সরকারি অনুদান প্রাপ্ত সিনেমায় সংগীত পরিচালনার কাজটি করবেন সাবিনা। সিনেমার নাম ‘এই তুমি সেই তুমি’।

এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, এবার আর কবরীর অনুরোধ ফেলে দিতে পারিনি। তার অনুরোধ রাখতে কঠিন এই কাজটি করতে রাজি হয়েছি। তবে এর জন্য আমাকে অনেক ভাবতে হয়েছে। নতুন অভিজ্ঞতা, ভালো কিছু করার চেষ্টাই করবো।

নতুন বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে ‘এই তুমি সেই তুমি’ সিনেমার শুটিং। পরিচালনার পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনায় কবরী নিজেই।

সাবিনা ইয়াসমীন ও করবীর বন্ধুত্ব চার দশকের বেশি সময়ের। কবরীর ঠোঁটে প্রাণ পেয়েছে সাবিনার অসংখ্য গান। তাই দীর্ঘদিনের বন্ধুর অনুরোধ রাখতে তারই সিনেমায় সংগীত পরিচালনা করতে রাজি হয়েছেন সাবিনা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৩০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com